সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, মদ-ফেন্সিডিলসহ চোরাই পণ্য জব্দ

Published :
Updated :

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, ফেন্সিডিল এবং অন্যান্য চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোররাতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন ইউনিট সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, উৎমা, তামাবিল এবং শ্রীপুর বিওপিসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়।
এসময় ভারতীয় ফেন্সিডিল, মদ, গরু, চিংড়ি রেনুপোনা, জিরা, চকলেট, বিস্কুট, হরলিক্স, সাবান, অলিভ অয়েল, বিভিন্ন কসমেটিকস সামগ্রী এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকাসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ১১ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলছে। এ অভিযানে জব্দকৃত মালামালের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.