
Published :
Updated :

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে সিলেটে মোট ৭ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।
বুধবার (আজ) সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে ছয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তাদের মধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিকেলে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং সীমান্তিক হাসপাতালে একজন ভর্তি আছেন।
করোনার সংক্রমণ আবার বাড়তে থাকায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডা. আনিসুর রহমান।

For all latest news, follow The Financial Express Google News channel.