
Published :
Updated :

২০২৫ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সিপিএলে ২০১৩ সাল থেকে অংশ নিচ্ছেন সাকিব। এখন পর্যন্ত তিন দলের হয়ে পাঁচটি মৌসুমে খেলেছেন তিনি। ২০২২ সালের পর এবারই প্রথম এই লিগে ফিরছেন তিনি।
প্রথম আসরেই বার্বাডোজ রয়্যালসের হয়ে মাত্র ৬ রানে ৬ উইকেট নেওয়া সাকিবের সেই বোলিং ফিগার এখনও তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা এবং সিপিএলের ইতিহাসেও রেকর্ড। সেই পারফরম্যান্স স্মরণ করিয়ে দিয়ে সাকিবের অন্তর্ভুক্তির ঘোষণা দেয় সিপিএল কর্তৃপক্ষ।
আগামী ১৪ আগস্ট শুরু হতে যাওয়া আসরে ছয়টি দল অংশ নেবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। গ্রুপপর্বে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

For all latest news, follow The Financial Express Google News channel.