
Published :
Updated :

জাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপিএনসিপি)।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবে দলটির নেতাকর্মীরা। এরপর সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন তারা।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
এদিন দুপুর ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হবে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে এনসিপির আত্মপ্রকাশ ঘটে এবং ২১৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। দলটি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন নেতারা।

For all latest news, follow The Financial Express Google News channel.