
Published :
Updated :

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ে বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীতে স্পষ্ট সংস্কার দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এসব নিশ্চিত না হলে আগামী এপ্রিলের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৯ জুন) পঞ্চগড়ে এক চা চক্রে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড। আর ক্ষমতার অপব্যবহার, কালো টাকা ও পেশিশক্তির দাপট যেন না ফিরে আসে।”
তার ভাষায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তনের ম্যান্ডেট নিয়ে এসেছে। তাই অতীতের দোসরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও প্রয়োজন।

For all latest news, follow The Financial Express Google News channel.