Bangla
9 months ago

সোহাগ হত্যাকাণ্ড: সরাসরি জড়িতদের নামে মামলা হয়নি, দাবি যুবদল সভাপতির

Published :

Updated :

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। 

তিনি অভিযোগ করেন, সোহাগ হত্যার দুই দিন পর একটি ভিডিও প্রকাশ করে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

শনিবার (১২ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এ ঘটনায় যারা হত্যায় সরাসরি জড়িত, ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি।" 

প্রকৃত জড়িতদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম মামলায় দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। 

তিনি বলেন, "ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা যুবদল বা দলের অন্য অঙ্গসংগঠনের সদস্য কি না, তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যাদের নাম হত্যা মামলায় এসেছে, শুধু তাদের বহিষ্কার করা হয়েছে।" 

তিনি আরও বলেন, বিএনপি দায় এড়ানোর রাজনীতি করে না। সারা দেশে যাদের নিয়েই অভিযোগ এসেছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক পক্ষ দেশকে অস্থিতিশীল করতে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে।  

Share this news