
Published :
Updated :

সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী একটি হাউজবোটে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে নৌকায় থাকা ১২ জন পর্যটক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার নিলাদ্রী লেকসংলগ্ন পুটিয়া গ্রামের সামনের নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তাহিরপুর সদরঘাট থেকে নৌকাটি ১২ পর্যটক নিয়ে টাঙ্গুয়ার হাওরে যায়। সেখান থেকে বিকেলে তারা নিলাদ্রী লেকে এসে নৌকাটি নোঙর করে। এ সময় পর্যটকেরা কেবিনের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ আগুন ধরে গেলে তারা দ্রুত বের হয়ে প্রাণে বাঁচেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পাঠানো হয়। নৌকাটি সম্পূর্ণভাবে পুড়ে গেলেও পর্যটক ও নৌকার মাঝিরা নিরাপদে আছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.