
Published :
Updated :

ঢাকা থেকে সুনামগঞ্জগামী তায়েফ পরিবহনের একটি বাস সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, বাসটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে। স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। আহত আরও দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
স্থানীয়রা জানান, বাসে প্রায় ১০-১৫ জন যাত্রী ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসীর দাবি, দুর্ঘটনার সময় চালক স্টিয়ারিংয়ে ঝিমাচ্ছিলেন। তারা বলেন, যদি তিন কিলোমিটার সামনে দুর্ঘটনাটি ঘটত, তবে বাসটি হাওরে পড়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত।

For all latest news, follow The Financial Express Google News channel.