
Published :
Updated :

যশোরের বেনাপোল স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময় ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন।
মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে বুধবার (৪ জুন) বিকেল থেকেই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
বন্দরের সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে সরকারিভাবে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির পাশাপাশি ব্যবসায়ীদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ জুন সকাল থেকে পূর্বের মতো সব কার্যক্রম— পণ্য খালাস, আমদানি-রপ্তানি ও কাস্টমস—আবারও শুরু হবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে কোনো প্রকার বাধা থাকবে না।

For all latest news, follow The Financial Express Google News channel.