টাঙ্গুয়ার হাওরে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ, কঠোর অবস্থানে প্রশাসন

Published :
Updated :

ঈদের ছুটিতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভিড় বেড়েছে। তবে হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এবার কঠোর অবস্থানে গেছে প্রশাসন। হাউজবোট ও লোকালবোটে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর ইউএনও মোহাম্মদ আবুল হাসেম। উপজেলা প্রশাসনের ফেসবুক পেজেও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওর রামসার চুক্তিভুক্ত একটি 'প্রতিবেশগত সংকটাপন্ন' অঞ্চল। কিন্তু পর্যটনের নামে চলা শব্দদূষণ, বর্জ্য ফেলা ও হাউজবোটের অবাধ চলাচলে হাওরের পরিবেশ হুমকির মুখে।
লেখক আবুল হোসেন বলেন, “রামসার অন্তর্ভুক্ত এই হাওরের অবস্থা এখন ভয়াবহ।” পরিবেশ সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, “উচ্চস্বরে গান-বাজনা শুধু শব্দদূষণ নয়, এটি জলচর পাখির প্রজননেও বিঘ্ন ঘটায়।” প্রশাসনের পদক্ষেপকে সময়োপযোগী বলছেন পরিবেশকর্মীরা।

For all latest news, follow The Financial Express Google News channel.