Bangla
10 months ago
তারেক রহমানের স্ত্রী ও মেয়েকে নিয়ে ফেইক আইডিতে অপপ্রচারের অভিযোগ বিএনপির

Published :
Updated :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া (ফেইক) আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচারে জড়িত, যারা অনেক ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে।
রিজভী জানান, জোবাইদা ও জাইমার ফেসবুকে কোনো আইডি নেই। তিনি অভিযোগ করেন, জিয়া পরিবারকে টার্গেট করে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত এবং আইনশৃঙ্খলা বাহিনী এসব বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

For all latest news, follow The Financial Express Google News channel.