
Published :
Updated :

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী সোমবার রাতে কক্সবাজারের টেকনাফে এক যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারীসহ ২১ জনকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে একজন মানবপাচারকারী, দুইজন বাংলাদেশী নাগরিক এবং বাকিরা রোহিঙ্গা শরণার্থী। তাদেরকে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপীয়া এলাকা থেকে আটক করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটককৃতরা অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। নৌবাহিনীর অভিযানের সময় পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

For all latest news, follow The Financial Express Google News channel.