
Published :
Updated :

যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ১৫ জন শিশু। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে ক্যাম্প মিস্টিক নামক গার্লস সামার ক্যাম্পের চারজন শিশুর মৃত্যু পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বাকি অনেক পরিবার এখনো তাদের সন্তানদের খোঁজে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।
কের কাউন্টিতে অবস্থিত এই ক্যাম্প থেকে নিখোঁজ ২৭ জন কিশোরীকে উদ্ধারে উদ্ধারকর্মীরা ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে নিরলস চেষ্টা চলছে এবং যদিও কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে, পরিস্থিতি এখনো সংকটপূর্ণ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যাবট কর্তৃক ঘোষিত ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছে, যার মাধ্যমে টেক্সাসে ত্রাণ পাঠানো সহজ হবে।
উল্লেখ্য, চলতি বছর ট্রাম্প প্রশাসন বেশ কিছু দুর্যোগ সহায়তার আবেদন প্রত্যাখ্যান করে রাজ্য সরকারগুলোর ওপর দায়িত্ব বেশি চাপানোর নীতি গ্রহণ করেছিল। তবে টেক্সাসের পরিস্থিতি বিবেচনায় এবার কেন্দ্রীয় সহায়তা পাঠানো হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.