
Published :
Updated :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডোবার পানিতে পড়ে আসমা খাতুন (১৫ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আসমা একই এলাকার আয়নাল হকের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা বানেছা আক্তার বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় উঠোনে খেলছিল ছোট্ট আসমা। এক পর্যায়ে পরিবারের অজান্তে শিশুটি বাইরে চলে যায় এবং বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে ডোবার পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় জানান, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.