Published :
Updated :
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার (২ জুলাই) সকাল ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর ৫টার দিকে গুদামে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। এরপর সকাল ৭টার দিকে সাতটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

For all latest news, follow The Financial Express Google News channel.