
Published :
Updated :

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের তিনটি বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
আজ সোমবার (১১ আগস্ট) অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে এই তথ্য জানান।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
পরবর্তী ২৪ ঘণ্টার জন্য (মঙ্গলবার সকাল ৯টা থেকে) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুরে অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী এক দিনে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের কিছু অঞ্চলে ভারি বৃষ্টিও হতে পারে। এ সময় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১৫ আগস্ট) ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায়, আর ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর ও রাজশাহীতেও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেটের কিছু অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসবে না।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনের শেষে দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.