Bangla
9 months ago

তিন কর্মকর্তাকে ক্লোজ করার বিষয়ে ব্যাখ্যা দিল বাংলাদেশ পুলিশ

Published :

Updated :

পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ। 

আজ শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ডিএমপির মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে।

এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, "দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইন শৃংখলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্ম বন্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট এসওপি (SOP) দ্বারা নির্ধারিত হয়। সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ‍্যই দেওয়া হয়, তবে কর্তব‍্যরত সকলে একই সাথে তা পায় না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে।" 

শাস্তি পাওয়া কর্মকর্তাগণ এসওপি অনুসরণ না করার কারণে প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন বলে জানানো হয়েছে। 

এর আগে রাজধানীর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারসহ তিনজনকে প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিএমপির এক আদেশে প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, পরিদর্শক (অপারেশনস) ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

যাদের ক্লোজ করা হয়েছে তারা হলেন—জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। 

Share this news