
Published :
Updated :

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২২ জুন) ভোরে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই প্রশংসা করেন।
নেতানিয়াহু বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাহসী, শক্তিশালী ও ন্যায়সঙ্গত পদক্ষেপ ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।" তিনি আরও বলেন, “আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই বলি, ‘শক্তির মাধ্যমেই শান্তি আসে।’ আজ রাতে যুক্তরাষ্ট্র শক্তির সত্যিকারের প্রয়োগ করেছে।”
ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যা সম্ভবত আগে কখনও কোনো দল করেনি। আমরা ইসরাইলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছি।’
ট্রাম্প আরও হুঁশিয়ার করে বলেন, “হয় ইরান শান্তির পথে আসবে, না হলে তাদের জন্য সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে—গত আট দিনে যা ঘটেছে, তার থেকেও খারাপ কিছু ঘটতে পারে।”

For all latest news, follow The Financial Express Google News channel.