
Published :
Updated :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ঈদ পরবর্তী যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। যারা ঈদের পর ১৩ জুন ভ্রমণ করতে চান, তারা আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারছেন।
এছাড়া ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন থেকে পাওয়া যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
সব ঈদযাত্রার টিকিট শুধুমাত্র অনলাইনেই বিক্রি হচ্ছে। ঈদকে কেন্দ্র করে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি আজ থেকে বাতিল করা হয়েছে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঈদের অগ্রিম ও ফেরত টিকিট রিফান্ডযোগ্য নয় এবং একজন যাত্রী একবারই টিকিট কিনতে পারবেন।

For all latest news, follow The Financial Express Google News channel.