
Published :
Updated :

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ বুধবার (৪ জুন) বিক্রি হচ্ছে আগামী ১৪ জুনের ট্রেনের টিকিট।
সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাচ্ছে। যাত্রীদের সুবিধা বিবেচনায় এবারও শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদের পরের সাত দিনের জন্য ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি হচ্ছে। এর অংশ হিসেবে ৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।
এই সময়ের মধ্যে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কেনার সময় প্রতিটি সহযাত্রীর নাম উল্লেখ করা বাধ্যতামূলক।

For all latest news, follow The Financial Express Google News channel.