
Published :
Updated :

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ওই অর্থবছরের অর্থ বিল অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২ জুন) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ অন্যান্য উপদেষ্টারা। প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।
২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে। বিকেল ৩টায় এটি উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এই বাজেটের আকার ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কম। আগের সরকারের সময়ে সর্বশেষ ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করলেও এবারের বাজেটের পরিমাণ ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা।

For all latest news, follow The Financial Express Google News channel.