Bangla
10 months ago

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই থেকে

Published :

Updated :

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রবিবার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হবে। 

প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে, পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির কার্যক্রম চালু করা হবে।

বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, বড় ধাক্কা কাটিয়ে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও একাডেমিক ক্ষতি পুষিয়ে তুলতেই আমরা ধীরে ধীরে ক্লাস চালু করছি।

গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের ভবনে বিধ্বস্ত হয়, যার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে। এরপর কলেজে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়।

এছাড়া, নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে কলেজ চত্বরে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির দুই উপদেষ্টা—জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Share this news