Bangla
10 months ago

ভারতে পাচারের সময় কুমিল্লায় কোটি টাকার চিংড়ির রেনু পোনা জব্দ

Published :

Updated :

ভারতে পাচারের সময় কুমিল্লায় কোটি টাকার চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুরে ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতের শেষ ভাগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা একটি ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে আনুমানিক এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জব্দকৃত রেনু কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। 

Share this news