
Published :
Updated :

কিশোরগঞ্জের ভৈরবে কাঠবোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বাজারে ঢুকে গেলে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ মে) সকাল পৌনে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আঙ্গুর মিয়া (৪৫) ও মো. হালিম মিয়া (৬০)।
ভৈরব হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান জানান, সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

For all latest news, follow The Financial Express Google News channel.