
Published :
Updated :

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে রক্তিম শর্মা নামে এক শিক্ষককে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এসময় তাকে জুতার মালাও পরানো হয়।
পরে বৃহস্পতিবার (১৫ মে) তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সকাল ১০টা ৩০ মিনিটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশে অংশ নেয়। তারা রক্তিম শর্মার বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেন, এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার এ ধরনের অভিযোগ উঠেছে, কিন্তু শাস্তি না হওয়ায় তিনি বারবার একই কাজ করে যাচ্ছেন। এবারও তিনি তার নিজস্ব শর্মা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন।
শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান। দাবি না মানলে আরও বড় আন্দোলনের হুমকিও দেন।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা জানান, রক্তিম শর্মা পুলিশের হেফাজতে আছেন, তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রক্তিম শর্মা দীর্ঘদিন ধরে বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে কর্মরত এবং পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালান।

For all latest news, follow The Financial Express Google News channel.