
Published :
Updated :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান।

For all latest news, follow The Financial Express Google News channel.