Bangla
9 months ago
যশোরে করোনায় আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু, আইসিইউতে আরও ৩ সন্দেহভাজন

Published :
Updated :

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত শেখ আমির (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইসিইউ ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন জানান, কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৫ জুন শেখ আমির হাসপাতালে ভর্তি হন। পরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয় এবং ১৬ জুন তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপরই তাকে আইসিইউতে নেয়া হয়।
তিনি আরও জানান, বর্তমানে আইসিইউতে আরও তিনজন রোগী সন্দেহভাজন হিসেবে ভর্তি আছেন। তাদের করোনা শনাক্তে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মৃত শেখ আমির যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.