
Published :
Updated :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।”
খামেনি আরও লিখেছেন, “আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা তাদের কোনো দয়া দেখাবো না।”
এর আগে ট্রাম্প একাধিকবার খামেনির বিষয়ে মন্তব্য করেছেন। সম্প্রতি তিনি বলেছেন, “আমরা জানি সর্বোচ্চ নেতা কোথায় আছেন। তিনি সহজে মারা যেতে পারেন, তবে ‘এই মুহূর্তে’ তাকে হত্যা করবো না।”

For all latest news, follow The Financial Express Google News channel.