
Published :
Updated :

যুদ্ধবিরতি ভঙ্গের জবাবে তেহরানের কেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের নিরাপদে বেরিয়ে আসার কথা জানানোর কিছুক্ষণ পরেই এই নির্দেশ দেওয়া হয়।
এর আগে ইসরায়েল কাটজ অভিযোগ করেন, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সেই হামলার পর তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তেহরানকে কঠোর জবাব দেয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন।
অন্যদিকে, ‘টাইমস অব ইসরায়েল’ জানায়, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলো ইসরায়েলি বাহিনী প্রতিহত করেছে।
এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও প্রতিক্রিয়া বা পাল্টা হামলা বন্ধ রাখবে।

For all latest news, follow The Financial Express Google News channel.