
Published :
Updated :

যুক্তরাষ্ট্রের হিউস্টেনে হেলিকপ্টার দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) রাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
সিবিএস নিউজের এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, নিহতরা সবাই ওই হেলিকপ্টারের আরোহী ছিলেন। হেলিকপ্টারটি একটি রেডিও টাওয়ারে ধাক্কা লাগলে তাতে আগুন ধরে দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনার সময় নিচে কেউ না থাকায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে জানানো হয়।
এ বিষয়ে হিউস্টন কর্তৃপক্ষ জানায়, ব্যক্তিগত মালিকানাধীন আর৪৪ হেলিকপ্টারটি রাত ৮টার মাত্র কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয়। এলিংটন ফিল্ড থেকে উড্ডয়নের পর প্রায় ১৫ মাইল দূরে এটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি গন্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হিউস্টেনের পুলিশ প্রধান নোয়ে দিয়াজ জানান, দুর্ঘটনায় ওই রেডিও ট্রান্সমিশন টাওয়ারটি ধ্বংস হয়ে গেছে। তবে তাতে হেলিকপ্টারটি ধাক্কা লেগেছিল নাকি ক্যাবলে আটকে গিয়েছিল তা জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টাওয়ারের তার এখনো পুড়ছে। পাশেই আবাসিক এলাকা। এখন পর্যন্ত সেখানে আগুন ছড়িয়ে পড়েনি।

For all latest news, follow The Financial Express Google News channel.